খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে

ইমাম পরিষদের ডাকে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ কাল

খবর বিজ্ঞপ্তি |
০২:২৭ এ.এম | ১৪ মে ২০২৬


ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর চলমান নির্যাতন, জুলুম-নিপীড়ন, ঘরবাড়ি ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইমাম পরিষদের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (শুক্রবার) ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিতব্য বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোশতাক আহমদ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা গোলাম কিবরিয়া। শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ হয়। এরপর উপস্থিত ওলামায়ে কেরাম ও ইমামগণ বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মুসলিম উম্মাহর ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহŸান জানান।
বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের জানমাল, ইবাদতখানা ও ধর্মীয় স্বাধীনতার ওপর ধারাবাহিক আঘাত মানবাধিকারের চরম লঙ্ঘন। নিরীহ মুসলমানদের উপর দমন-পীড়ন, বাড়িঘর ভেঙে দেওয়া, মসজিদে অগ্নিসংযোগ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তারা আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ।
সভায় আগামী ১৫ মে’র প্রতিবাদী কর্মসূচিকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বিক্ষোভ মিছিলের রুট, নিরাপত্তা, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দলমত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতা এ প্রতিবাদী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং মুসলমানদের অধিকার রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠ উচ্চারণ করবেন।
সভায় বিশেষভাবে জোর দিয়ে বলা হয়, পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর চালানো অমানবিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ইমাম পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তারা বলেন, মুসলমানদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারেনি, ইতিহাস তার সাক্ষী। তাই অবিলম্বে নির্যাতন বন্ধ করে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই প্রতিবাদ কেবল একটি রাজনৈতিক বা আঞ্চলিক ইস্যু নয়; এটি মানবতা, ন্যায়বিচার এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। বিশ্বের বিবেকবান মানুষকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহŸান জানানো হয়। একইসাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা পালনের আহŸানও জানানো হয়।
সভা শেষে আগামী শুক্রবার ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভায় দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ আহŸান জানানো হয়। উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, ঈমানি দায়িত্ববোধ থেকে মুসলিম উম্মাহর পক্ষে আওয়াজ তোলা প্রত্যেক সচেতন মুসলমানের দায়িত্ব।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন কাসেমী, শায়খুল হাদীস মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আনোয়ারুল আজিম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতি আব্দুস শাকুরসহ বিভিন্ন স্তরের আলেম-উলামা ও ইমামবৃন্দ। সভা দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ