খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

সকালে কারাগারে, বিকেলে আপোষের শর্তে জামিন পেলেন ডাঃ বাহার

নিজস্ব প্রতিবেদক |
০২:৩১ এ.এম | ১৪ মে ২০২৬


অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার তিন ঘণ্টা পর জামিন পেলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। বুধবার বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মোঃ ফরিদুজ্জামান তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং বাদীর সঙ্গে আপোষ করার শর্তে জামিন মঞ্জুর করেন। শুনানিকালে ডাঃ বাহার আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপিসি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান ডাঃ শেখ বাহারুল আলমের সঙ্গে মেসার্স স্মার্ট এগ্রো বিডির প্রোপ্রাইটর মিসেস লুবনা জাহান এপিসি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট কোম্পানি লিঃ-এ ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন।
চুক্তির শর্ত মোতাবেক বাদিনীর প্রতিনিধিগণ আসামীর নিকট ওষুধ প্রস্তুতের তথ্য উপাত্ত, ক্রয়-বিক্রয়ের হিসাব এবং উৎপাদিত ওষুধের মজুদ ও বিপনন সম্পর্কে জানিতে চাহিয়া বারবার তাগিদ দেওয়া সত্তে¡ও চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকগণ বাদিনীর প্রতিনিধিকে লিখিত অথবা মৌখিক ভাবে কোন তথ্য-উপাত্ত দিয়া সহযোগিতা করেন নাই। অপর দিকে আসামি চুক্তির ১২নং শর্ত মোতাবেক প্রতি ৯০ দিন পরপর ব্যবসার লাভ-লোকসান হিসাব-নিকাশ আস্তে লাভ-ক্ষতির ৫৫% এপিসি ফার্মাসিউটিক্যালস্ এর এবং ৪৫৭% মেসার্স স্মার্ট এগ্রো বিডি ভাগ করিয়া লওয়ার কথা থাকিলেও প্রথম ৯০ দিন অতিবাহিত হওয়ার পর কোন পদক্ষেপ গ্রহণ না করিয়া বাদিনীকে বিভিন্ন কথা বলিয়া ঘুরাইতে থাকে। এ ঘটনায় মেসার্স স্মার্ট এগ্রো বিডির প্রোপ্রাইটর মিসেস লুবনা জাহান বাদী হয়ে ডাঃ শেখ বাহারুল আলমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর আমলী আদালতে মামলা দায়ের করেন (নং-সিআর- ৭১৮/২৫)। 
মামলার অভিযোগে বলা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। 
এদিকে বাদী লুবনা জাহানের স্বামী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহাঙ্গীর দাবি করেন, ডাঃ বাহারের বিরুদ্ধে তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকেও একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, আর্থিক অনিয়ম ও পারিবারিক বিরোধ সংক্রান্ত অভিযোগ রয়েছে। র্বুমানে তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ