খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:০৩ পি.এম | ১৪ মে ২০২৬

 

সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১৮ জন শিশু।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৩০৫ জন।
  
১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৯ জনের মৃত্যু হয়েছে।    

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ