খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে বধ্যভূমির আধুনিকায়ন কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৫:২৫ পি.এম | ১৪ মে ২০২৬


বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে বধ্যভূমির আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন এই আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।

এসময়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা এস্কেন্দার হোসেন, কামরুজ্জামান শিমুল, আবুল কালাম আজাদ বুলুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে ভাঙ্গা চোরা এই বধ্যভূমি আধুনিকায়ন করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ