খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সময়ের খবরে সংবাদ প্রকাশের জের : বাছাই কমিটির সভা স্থগিত

অবশেষে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক |
০২:০৩ এ.এম | ১৫ মে ২০২৬


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ ও পর্যায়োন্নয়নের জন্য নির্ধারিত বাছাই কমিটির সভা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য বাছাই কমিটির সভা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হয়। গত বুধবার বিশ^বিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ ও পর্যায়োন্নয়নের জন্য ১৪ মে থেকে ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য বাছাই কমিটির সভা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথারীতি জানানো হবে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নোটিশজারী করা হয়।
প্রসঙ্গত, গত ১২ মে সময়ের খবরের প্রথম পাতায় “বিতর্ক পিছু ছাড়ছে না খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের/তারেক রহমানের ফাঁসির দাবিতে মিছিলকারী প্রভাষক বশিরসহ ৪০ জন পাচ্ছেন পদোন্নতি!” শিরোনামে স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ প্রতিবেদনটি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিগোচর হওয়ায় কর্তৃপক্ষ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ