খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অসুস্থতার সময় পাশে থাকায় কৃতজ্ঞতা জানালেন বিএনপি’র নগর সম্পাদক তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ১৫ মে ২০২৬


মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন থাকাকালে খোঁজখবর নেওয়া, পাশে দাঁড়ানো এবং সুস্থতার জন্য দোয়া করায় দলীয় নেতাকর্মী, শুভাকাক্সক্ষী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞপ্তিতে শফিকুল আলম তুহিন বলেন, অসুস্থতার সময় তিনি খুলনা মহানগর বিএনপি, বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতায় গভীর ভাবে অনুপ্রাণিত হয়েছেন। এছাড়া রাজনৈতিক সহযোদ্ধা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাক্সক্ষী এবং সাধারণ মানুষের দোয়া ও সহমর্মিতা তাকে দ্রæত সুস্থ হয়ে ওঠার সাহস জুগিয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আমার অসুস্থতার সময় যেভাবে সবাই খোঁজখবর নিয়েছেন, ফোন করেছেন, হাসপাতালে ও বাসায় এসে খোঁজ নিয়েছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, তা আমি কখনো ভুলবো না। একই সঙ্গে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও তিনি সক্রিয় ভ‚মিকা পালন করে যাবেন।

প্রিন্ট

আরও সংবাদ