খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা জেলা সাইবার দলের পরিচিতি সভায় বক্তারা

মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অক্ষুণ্ন রেখে গণঅভ্যুত্থানে অর্জিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ১৫ মে ২০২৬


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দেয়া প্রতিশ্র“তি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড, নদী খাল খনন ও পুনঃখনন, বৃক্ষ রোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড চালু ও কৃষি ঋণ মওকুফ করে দেশবাসীকে চমকে দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করেন ক্রীড়াঙ্গণ, কারিগরি শিক্ষার প্রতি সরকার গুরুত্বারোপ করছে। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অক্ষুণœ রেখে ’২৪ এর গণঅভ্যুত্থানে অর্জিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ। অথচ একটি গোষ্ঠী আওয়ামী কায়দায় বিএনপি সরকারের বিরুদ্ধে নির্লজ্জ অপপ্রচার চালাচ্ছে। বিএনপি’র বিরুদ্ধে সীমাহীন অপপ্রচার রুখে দিয়ে জনগণের সপক্ষে সঠিক তথ্য তুলে করতে জাতীয়তাবাদী সাইবার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তৃতার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেছেন, বিএনপি সরকারের কর্মকান্ডগুলো জনগনের সামনে তুলে ধরতে হবে। একই সাথে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে বটবাহিনীর সকল অপপ্রচার রুখে দিতে হবে। একটি গুপ্ত সংগঠন তাদের গুপ্ত অপপ্রচারে দেশবাসীকে বিভ্রান্ত করছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে ওই গুপ্তদের প্রোপাগান্ডা আরও বেড়ে যেতে পারে। সাইবার দলকে গুপ্তদের অপপ্রচার রুখতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। জাতীয়তাবাদী সাইবার দলের যেনো কোনো প্রকার অনুপ্রবেশ না ঘটে এবং দলের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোনো বিতর্কের সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে আহŸান জানিয়েছেন তিনি।
খুলনা জেলা সাইবার দলের সভাপতি মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খান রায়হান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম পিন্টু জমাদ্দারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক (বিভাগীয় প্রধান) জিএম মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু ও আশরাফুল ইসলাম নূর, বিএনপি নেতা জিএম হারুন অর রশিদ, জেলা সাইবারদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম শিমুল, সহ-সভাপতি মাসুম পারভেজ, মোঃ মেহেদী হাসান, মোঃ মামুন গাজী, অমল মন্ডল, মাহিনুর রহমান, মোল্লা ইউসুফ, মোঃ সাইমুন, ওবায়দুল্লাহ্, আজমির রহমান, সানাউল্লাহ্, মোঃ মুস্তাকিম বিল্লাহ্, প্রচার সম্পাদক মোঃ সালমান সরদার, দপ্তর সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ মিঠু, ক্রীড়া সম্পাদক মোঃ রায়হান হোসেন হৃদয়, মোঃ ফিরোজ মাহমুদ আকাশ, সুইটি খাতুন ও পাখি খাতুন, মোঃ জসিম উদ্দিন, মোঃ মাকসুদ আলী, আয়ুব আলী সরদার ও মোঃ আলমগীর মোড়ল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ