খুলনা | শনিবার | ১৬ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রীতি ক্রিকেট ম্যাচ

সজলের হ্যাটট্রিক ছাপিয়ে কেইউজে’র জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ১৬ মে ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) বনাম খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর মধ্যেকার প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে ২১ রানে এমইউজে কে হারিয়েছে কেইউজে।  
টসে হেরে ব্যাটিংয়ে নেমে কেইউজে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে খেলতে নেমে এমইউজে ১৩৬ রানে গুটিয়ে যায় ফলে ২১ রাসের জয় পায় কেইউজে। এদিন এমইউজে’র বলার সজল হ্যাটট্রিক উইকেট লাভ করলেও তাকে ছাপিয়ে জয় তুলে নেয় এমইউজে। 
ব্যাটিংয়ে নেমে কেউইজে’র দু’ওপেনার সুমন ও প্রশান্ত ভাল শুরু করতে পারেনি। মাত্র ৪ রানে আউট হয় প্রশান্ত। সুমনের সঙ্গে জুটি বাধে সনি। এ জুটি সফল ভাবে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সুমনের ৩৫, সনির ১৮ ও মেহেদীর ২২ রান এবং অতিরিক্ত ৪২ রানের উপর ভর কর কেইউজে ১৫৭ রান সংগ্রহ করে। ১৫৭ রানের টার্গেটে এমইউজে’র দু’ওপেনার রকি ও অনিক ৩ ওভারে ৩৭ রান নিলে জয়ের আশায় এগিয়ে যায় এমইউজে। তাদের আউট হওয়ার পর বশিরের ২০ রান কিছুটা স্বস্তি ফিরলেও অন্যদের ব্যাটিং ব্যর্থতায় ১৩৬ রানে গুটিয়ে যায় এমইউজে’র ইনিংস। খেলায় সেরা ব্যাটসম্যানের পুরস্কার লাভ করেন সুমন, সেরা বলার সজল এবং সেরা ফিল্ডার সনি। খেলায় আম্পায়ার ছিলেন মোঃ মাজহারুল ইসলাম শাহিন ও বিশ^নাথ হালদার। স্কোরার ছিলেন এম এ জলিল। 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ। মাঠে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারসহ ক্লাবের সকল সদস্য এবং পরিববারবর্গ।  এই ক্রিকেট ম্যাচের স্পন্সর করেছে খুলনার ব্রডব্যান্ড সার্ভির প্রতিষ্ঠান সল্টসিংক। এছাড়াও সহযোগীতা করেছে আহমেদ ডেন্টাল ও প্রিয় খুলনা।

প্রিন্ট

আরও সংবাদ