খুলনা | শনিবার | ১৬ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

‘শুভেন্দু অধিকারী-র বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে’

নিজস্ব প্রতিবেদক |
০১:১২ এ.এম | ১৬ মে ২০২৬


খুলনা জেলা ইমাম পরিষদ-এর উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গ-এ মুসলমানদের ওপর চলমান নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং বাংলাদেশ-বিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর ডাকবাংলা চত্বর-এ অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের জানমাল, ইবাদতখানা ও ধর্মীয় স্বাধীনতার ওপর ধারাবাহিক হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। নিরীহ মুসলমানদের ওপর দমন-পীড়ন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
বক্তারা অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী-র বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তারা তাকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহŸান জানান। একই সঙ্গে জাতীয় সংসদে তার বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবিও তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা বলেন, মুসলমানদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারেনি, ইতিহাস তার সাক্ষী। সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মুসলিম বিশ্বের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেটসংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মোঃ নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে বুধবার সমাবেশ সফল করার লক্ষে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোশতাক আহমদ এবং সঞ্চালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। উপস্থিত আলেম-উলামারা মুসলিম উম্মাহর ওপর নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহŸান জানান।
সমাবেশে আরও বক্তৃতা করেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মোঃ নাছির উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মুফতি আব্দুস শাকুর। এছাড়া নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের ধর্মপ্রাণ মুসল্লিরাও এতে অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ