খুলনা | রবিবার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ১৭ মে ২০২৬


লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে  বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার পর আটক হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এর আগে একই দিন দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করা হয়েছে। 
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দহগ্রাম থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে।  এ সময় দু’টি কূটনৈতিকসহ তার মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করেছিলেন। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার।
 

প্রিন্ট

আরও সংবাদ