খুলনা | রবিবার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপসায় এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসায় ফের চুরি

নিজস্ব প্রতিবেদক |
০২:০০ এ.এম | ১৭ মে ২০২৬


রূপসা উপজেলাধীন এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসায় আবারও চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর যে কোনো সময় এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় সিলিং ফ্যান, পানি তোলা পাম্প মোটর ও বৈদ্যুতিক তার, বাল্বসহ বৈদ্যুতিক মালামাল কে বা কারা নিয়ে গেছে। 
প্রতিষ্ঠানের সুপার মোঃ খবীরুদ্দীন বলেন, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে গেলে তালা মেরে দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যার পর যে কোনো সময় কে বা কারা মাদ্রাসার অফিস ও শ্রেণিকক্ষের হ্যাজবোর্ডসহ তালা ভেঙ্গে ভিতরে ঢোকে। এ সময় অফিসের আলমারিতে রাখা তিনটি সিলিং ফ্যান, অফিস রুমে রাখা দু’টি পানি তোলা মোটর ও তিনটি রুমের বৈদ্যুতিক তারসহ বৈদ্যুতিক মালামাল চুরি হয়েছে। চুরির এ সংবাদ পেয়ে মাদ্রাসা সুপার মোঃ খবীরুদ্দীন ও অফিস সহকারী মোঃ সাব্বির হোসেন তাৎক্ষণিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এসে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মীর আব্দুর রাজ্জাককে অবহিত করেন। তাৎক্ষণিক রূপসা থানার এস.আই মোঃ নাজমুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। উলে­খ্য, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে। 
 

প্রিন্ট

আরও সংবাদ