খুলনা | রবিবার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোমনিতে মাতাল অবস্থায় উৎপাত করার সময় বাসের হেলপারকে গণধোলাই

খানজাহানআলী থানা প্রতিনিধি |
০২:০১ এ.এম | ১৭ মে ২০২৬


শিরোমনিতে  মাতাল অবস্থ্যায় এলাকায় উৎপাত করার সময় আরমান নামের এক বাসের হেলপারকে স্থানিয়রা ধরে গণধোলাই দিয়েছে। গত ১৪ মে গভীর রাতে শিরোমনি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 
এর আগে গত শিরোমনি পূর্বপাড়ায় রেল লাইনে সরকারি জায়গায় বেআইনীভাবে ঘর উঠানোকে কেন্দ্র করে রেলওয়ের গেটম্যান বাধা দিলে তাকে মেরে মাথা ফাটিয়ে দেয় আরমান। শিরোমনি সরকারি পরিত্যাক্ত রেল কোয়াটারে আরমান মাদক ব্যবসা চালায় বলে স্থানীয়রা জানান। বাসের হেলাপারি করার সুবাদে সে বিভিন্ন স্থান থেকে মাদকের চালান আনেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। 
এদিকে বিআরটিসি সূত্রে জানা যায় আরমান নেশাগ্রস্ত থাকায় তাকে স্থানীয় কর্তৃপক্ষ কাজে যোগদান থেকে বিরত রেখেছিল। এটা নিয়েও সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার খারাপ ব্যবহার করেছে।

প্রিন্ট

আরও সংবাদ