খুলনা | রবিবার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ১৭ মে ২০২৬


সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের প্রত্যয়ে খুলনার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ সি ইউ সি  কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৬১, সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে সি ইউ সি স্কুলে  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন খুলনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান  কে এম আশরাফুল আলম নান্নু। অতিথিবৃন্দ স্কুলে উপস্থিত হলে শিক্ষার্থীবৃন্দ তাদেরকে গার্ড অফ অনার প্রদান করে। আরিফা ইসলাম খুকুমণি ও হাওয়ারিয়ার সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি (ঈটঈ) সংগঠনের  সভাপতি মোঃ শাহীন হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সি ইউ সি সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ আলী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তার। সহকারী শিক্ষক জাহিদ হাসান শুভ, মিম আক্তার মনিকা, মনিরুল ইসলাম, ঝর্না আক্তার এবং আকলিমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ