খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৬ পি.এম | ১৭ মে ২০২৬


বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা’র বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, খেলাধুলা কেবল শারীরিক কসরত বা বিনোদন নয়, বরং এটি একটি সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনের অন্যতম মাধ্যম। এটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশ, একতা, এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়ক ভ‚মিকা পালন করে থাকে। নিয়মিত খেলাধুলা হৃদপিন্ডের কার্যকারিতা বাড়ায়, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষন্নতা দূও করে। এটি মস্তিষ্কেও কার্যকারিতা বাড়ায় এবং মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে। খেলার মাঠে নিয়ম মেনে চলার মাধ্যমে নিয়মানুবর্তিতা তৈরি হয়। এটি ধৈর্য, সহমর্মিতা এবং পরাজয় মেনে নিয়ে নতুন উদ্যমে শুরু করার মানসিকতা তৈরি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শাহনেওয়াজ খালেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম গাজী।

উদ্বোধনী ১ম ম্যাচে (বালক) খুলনা বটিয়াঘাটা হরিণটানা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কুষ্টিয়া মিরপুর আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
 

প্রিন্ট

আরও সংবাদ