খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘রঙমহল ফর ইয়ুথ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৮ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নিজেদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে সংগ্রামে নামতে হয় এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হন। রাজনীতিবিদরা সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করে থাকেন। তরুণ-যুবকদের হাত ধরেই দেশের পরিবর্তন ঘটবে উল্লেখ করে তিনি বলেন সেই সংগ্রামে আমরাও যুক্ত থাকবো।
গতকাল রোববার বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ড অফিসে ‘রঙমহল ফর ইয়ুথ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনটি শিশু সুরক্ষা, যুব ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচার বিষয়ে কাজ করছে। 
‘‘তরুণদের কন্ঠ থেকে কমিউনিটির পরিবর্তন’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, একটি নিরাপদ ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে তরুণ-যুবকদের সহযোগিতা প্রয়োজন এবং তাদের যুক্ত করেই পরিকল্পনা গ্রহণ করছি। মাদকের বিস্তার রোধে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্যের গুরুত্ব তুলে ধরে তিনি নিজ সন্তানের প্রতি খেয়াল রাখার জন্য পিতা-মাতার প্রতি আহবান জানান। আমাদের সন্তানরা ভালো থাকলে আমারও ভালো থাকবো এবং স্বপ্ন বাস্তবায়নের পথও সুগম হবে বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলভী শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ ও শিক্ষিকা রেহেনা ঈসা। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী রায় ও জাবিন তাছকিন। নিজ জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরেন রহিমা খাতুন ও শিমলা দাস।

প্রিন্ট

আরও সংবাদ