খুলনা | মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুবিতে NAT টেস্ট সাইট স্থাপন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ১৯ মে ২০২৬


দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে Japanese NAT (Japanese Language NAT-Test)-Gi Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন এক দিগন্তের সূচনা করলো। এই উদ্যোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য আন্তর্জাতিক সুযোগকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসবে।
জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য NAT-Test আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত একটি পরীক্ষা, যা জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। বর্তমানে জাপানে দক্ষ মানবসম্পদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরি প্রত্যাশী জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের সুযোগ অনুসন্ধান করছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীদের NAT পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় এবং ভোগান্তির কারণ ছিল। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘঅঞ টেস্ট সাইট চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, বিদেশগামী কর্মী এবং জাপানে অধ্যয়ন বা কর্মসংস্থানে আগ্রহীরা নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এই অর্জনকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সরকারের ভাষাভিত্তিক মানবসম্পদ তৈরির দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, গবেষক, তরুণ পেশাজীবী এবং আন্তর্জাতিক শ্রমবাজারমুখী দক্ষ কর্মীদের বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও বৈশ্বিক সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষণার উৎকর্ষতাই নয়, আন্তর্জাতিক সংযোগ ও বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রেও ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে চলেছে। 
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তী NAT পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী পরীক্ষার্থীরা এখনই নিবন্ধন করতে পারবেন। জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে এমন সকল আগ্রহী ব্যক্তি, শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের এই সুযোগ গ্রহণের আহবান জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি, নিবন্ধন এবং বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের NAT-এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম https://nat-test.ku.ac.bd এর মাধ্যমে পাওয়া যাবে।

প্রিন্ট

আরও সংবাদ