খুলনা | মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘কুয়েট পুলিশ ফাঁড়ি’ চালু, ক্যাম্পাসে নিরাপত্তায় নতুন দিগন্ত

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ১৯ মে ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম এ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, পরিচালক (এএএসডিসি) প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি এম মাহফুজুর রহমান, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম স¤প্রসারণ প্রকল্প) ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, বিভিন্ন শাখা প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স¤প্রতি অকাল প্রয়াত আর্কিটেকচার বিভাগের মেধাবী শিক্ষার্থী এসএম সায়েম ফেরদৌস (রোল নং-২৪২৫০৩০)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে কুয়েট পরিবার গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। শোকাবহ এ পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত ও অনাড়ম্বর ভাবে সম্পন্ন করা হয়। কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই প্রধান অতিথিদ্বয় ফিতা কেটে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে আইটি পার্ক সংলগ্ন চৌরাস্তার সম্মুখে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর নির্মাণাধীন ভবনের নামফলক উন্মোচন করা হয়। 
এ সময় তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কুয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান এর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মরহুম শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, “কুয়েট পুলিশ ফাঁড়ি” চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

প্রিন্ট

আরও সংবাদ