খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

৫ উইকেট নেই পাকিস্তানের, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩৩ পি.এম | ১৯ মে ২০২৬

 

মিরপুরের পর এবার সিলেট টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সফরকারীরা ইতোমধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে। চা বিরতির আগে শান মাসুদের দল করতে পারে ৫ উইকেটে ২০০ রান। জিততে হলে টাইগারদের দরকার আর ৫ উইকেট।

২ উইকেটে ১০১ রান নিয়ে দ্বিতীয় সেশনে খেলতে নামা পাকিস্তান মধ্যাহবিরতির পর হারিয়েছে আরও ৩ উইকেট। এই উইকেটের মধ্যে আছেন বাবর আজম ও শান মাসুদের মত সেট হওয়া ব্যাটারও। প্রথম ইনিংসে ফিফটির দেখা পাওয়া বাবর দ্বিতীয় ইনিংসেও লম্বা ইনিংস খেলার পথেই ছিলেন। তবে লাঞ্চের পরই বাবরের সাজঘরে ফেরার পথ করে দেন তাওজুল ইসলাম।

তাইজুলের বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হন বাবর। ফেরার আগে তিনি করেছেন ৪৭ রান। দলীয় ১৩৩ রানে বাবর ফিরলে ক্রিজে শান মাসুদের সঙ্গী হন সৌদ শাকিল। তবে এ জুটিও সফরকারীদের ভাগ্য ফেরাতে পারেনি।

ফিফটির দেখা পাওয়া পাকিস্তানি অধিনায়ক মাসুদ শাকিলকে নিয়ে জুটি গড়ার দিকেই এগোচ্ছিলেন। তবে নাহিদ রানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরেন শাকিল। সাজঘরের পথ ধরার আগে ২১ বলে ৬ রান করেন তিনি।

এদিকে শাকিল ফেরার পর সঙ্গীহারা হয়ে মাসুদও আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। দলীয় ১৬২ রানে তাইজুল ইসলামের বলে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার আগে তিনি করেছেন ৭১ রান।

দ্বিটিয় সেশনে এই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। ওদিকে প্রতিপক্ষের ৫ উইকেট নেওয়ার স্বস্তির পর জয়ের সুবাস নিয়েই চা বিরতিতে যায় বাংলাদেশ। দিনের শেষ সেশনে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৫ উইকেট। চা বুরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। 

প্রিন্ট

আরও সংবাদ