খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবহাটায় নয়া জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৯ মে ২০২৬


সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত সুধিজনরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া দাবি করা হয়। এছাড়া চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।” এদিকে নবাগত জেলা প্রশাসক দেবহাটার উপজেলার নির্মিত গেইট উদ্বোধন করেন। এছাড়া অসহায়দের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ