খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খবর ডেস্ক |
১১:৫৫ পি.এম | ১৯ মে ২০২৬


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট : ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফকরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সরকার জনবান্ধব অটোমেটেড ভূমিসেবায় প্রতিশ্র“তিবদ্ধ। ভূমিসেবা সহজ করতে সরকার ব্যাপক কাজ করছে। এছাড়া তিনদিন ব্যাপি এই মেলা মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। ৬ টি স্টলের এই মেলা বৃহস্পতিবার বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে।
সাতক্ষীরা : জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, দৈনিক যুগেরবার্তার নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।
এর আগে সকাল ১০টায় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে নামজারি, খতিয়ান, পর্চা ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনেক সহজ ও দ্রুত হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। বরং আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। 
পাইকগাছা : সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান স¤প্রচার ও প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাবক্ষী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলি¬ক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর ভারপ্রাপ্ত আমীর মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জামায়াত নেতা এড. মোর্তজা জামান আলমগীর রুলু, কৃষ্ণপদ মন্ডল, এড. রুহুল আমিন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ ও আবুল হাশেম। এর আগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভূমিসেবা মেলা উপলক্ষে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার স্টলে আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।
দাকোপ: এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করেছেন। বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে উদ্বোধন সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন। এসময় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
দিঘলিয়া : এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দুর্নীতি ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ফুলতলা : এ উপলক্ষে উপজেলা ভ‚মি অফিসের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় অফিস চত্বরে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ তৌহিদ রেজার সভাপতিত্বে ভ‚মি সেবা মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার অজয় কুমার পাল, ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা তাহিদুল ইসলাম, শেখ রিহান হোসেন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী ভ‚মি কর্মকর্তা মোঃ ওসমান গণি, গোধুলী ঘোষ, সার্ভেয়ার আতিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ মেলার মাধ্যমে অনলাইনে সরাসরি ভ‚মি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ানের সার্টিফাইট কপি, মৌজা ম্যাপ সংগ্রহ এবং ই-নামজারীর সুবিধা থাকছে।
কেশবপুর : এ উপলক্ষে সকালে উপজেলা ভ‚মি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভ‚মিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। সহকারী কমিশনারের (ভ‚মি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হাদীউজ্জামানের সঞ্চালনায় জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। 
আশাশুনি (সাতক্ষীরা) : এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে টিভিতে স¤প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে প্রদর্শণ করা হয়। জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশাশুনির ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়। সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রেসক্লাব সভাপতি এসকে হাসানসহ সেবা পেতে আশা সাধারণ মানুষ কথা বলেন। 
শ্যামনগর : এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা ও পরে মডার্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক-এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, কৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, কানুনগো আব্দুল আলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ। 
দেবহাটা : এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজ প্রমুখ। এ সময় উপজেলা ভ‚মি অফিসের কানুন-গো শহিদুল ইসলাম, নাজির প্রদীপ কুমার ঢালী, অফিস সহকারী মুরশীদ অলম, মিউটেশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা ভ‚মি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভ‚মি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে নাগরিকরা সহজে সরাসরি ভ‚মি সংক্রান্ত সেবা পাবে বলে জানানো হয়েছে।
রামপাল : এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। এরপরে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা ও শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সেবাগ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে আয়োজিত ভূমি মেলায় সেবা বুথ থেকে সেবা প্রদান করা হয়। ভূমি বিষয়ক সকল সেবা-অনলাইনে land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ই-পর্চা, মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, এলএ ক্ষতিপূরণ চেক প্রাপ্তি প্রভৃতি সেবা দান করা হয়। এ জন্য সকল ভূমি মালিকদের সকল প্রকার সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লে¬খ্য উপজেলার ৫টি তহশীল অফিস থেকে একযোগে এ ভূমিসেবা মেলার মাধ্যমে সেবা প্রদান করা হয়।
কয়রা : এ  উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ,জামায়াতের উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল¬াহ, সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, ভুমি অফিসের সার্ভেয়ার বাবুল আক্তার প্রমুখ। আলোচনা সভায় ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং জনগণকে অনলাইনে ভূমিসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল¬াহ আল বাকী বলেন ভূমিসেবা এখন অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা দ্রুত পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি মুক্ত ও স্বচ্ছ সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করছেন ।
বটিয়াঘাটা : বেলা ১১ টায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমীর এজাজ খান। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত-ঈল ইভান’র  সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, থানা ওসি তদন্ত মোঃ শাহীনুর গোলদার, খুলনা মহানগর কৃষকদলের সভাপতি সজীব ভূঁইয়া, উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, মোঃ ইনসান, সোহেল হোসেন খান, সার্ভেয়ার মোঃ মাহতাব, হিসাব-রক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শারমিন আফরোজ, সুরখালী নায়েব মোঃ জাকির হোসেন, জলমার সহকারী নায়েব সুজন বিশ্বাস, বিএনপি নেতা মোল্লা ইমরান আহমেদ, পলাশ মহলদার প্রমুখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সভা শেষে অতিথিবৃন্দ ভূমিসেবা মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করেন।

প্রিন্ট

আরও সংবাদ