খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড প্রতিপাদ্য বিষয়ে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ২০ মে ২০২৬


বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে “বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস” উদযাপন করা হয়। প্রতিবছর ২৮ মে এই দিবসটি উদযাপনের উল্লেখ থাকলেও এ বছরে ঐদিন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় মঙ্গলবার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দায়িত্বে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য স্যানিটারী প্যাড ও সাবান উপহার হিসাবে প্রদান করে। অনুষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবলোক খুলনার সংগঠক অর্ঘ্য কুমার দাস, প্রকল্প সমন্বয়কারী উম্মে আনিনা তৃনা প্রকল্প কর্মকর্তা আখি ঘোষ এবং বিদ্যালয়ের হাইজেনিক বিষয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তুলি রায়, অনামিকা মল্লিক, এবং সিনিয়র শিক্ষক মোঃ মারুফুল হক, ও অভিজিৎ কুমার মন্ডল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ