খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুমেবি উপাচার্যের সাথে আমরা খুলনাবাসীর সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ২০ মে ২০২৬


খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডাঃ রফিকুস সালেহীনের সাথে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর নিরালাসহ খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিস কক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম সবুজ, সদর থানার সভাপতি শেখ মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান মিতুল, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত আরা কাকন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ