খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ নগর ইসলামী আন্দোলনের সভাপতি আমানুল্লাহের

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ২০ মে ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তার সাথীদেরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
মুফতী আমানুল্লাহ মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকান্ডের জন্যও তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিনয়ী আচরণ, নেতৃত্বগুণ ও জনকল্যাণে আন্তরিক ভূমিকার কারণে ব্যবসায়ী আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি আস্থা ও ভালোবাসার একটি নাম। যাত্রার পূর্বে মুফতী আমানুল্লাহ দেশবাসী, শুভাকাক্সক্ষী, আলেম-ওলামা, ব্যবসায়ী সমাজ ও খুলনা বাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেন, যেন তিনি সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ