খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু ২২ মে

তথ্য বিবরণী |
১২:৩৩ এ.এম | ২০ মে ২০২৬


বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২২ মে থেকে ২৪ মে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ২২ মে সকাল ১০টায় বিভাগীয় অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান বিষয়ক কুইজ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, বেলা আড়াইটায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং চারটায় টেলিস্কোপ প্রদর্শনী ও সমাপনী। 
২৩ মে সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অলিম্পিয়াড-এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, বেলা আড়াইটায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, বিকেল সাড়ে তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৪-ডি মুভি বাস প্রদর্শনী ও সমাপনী। ২৪ মে সকাল ১০টায় ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় বিজ্ঞান বিষয়ক ডিজিটাল উপস্থাপনা, বেলা আড়াইটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং বিকাল চারটায় সামপনী অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ