খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ২০ মে ২০২৬


কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ ইকবাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আহত নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের একটি দল কাজ করছে।
 

প্রিন্ট

আরও সংবাদ