খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৩৯ এ.এম | ২০ মে ২০২৬


বাগেরহাটে কর্মরত গনামধ্যমকর্মীদের নবাগত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স মিলনায়তনে মতবিনিময় ও পরিচিতি সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্যমের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখে।
সভায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হকসহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ