খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কয়রায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ২০ মে ২০২৬


কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রোগ্রাম এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। 
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ। উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আব্দুস সামাদ। বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা কৃষি  স¤প্রসারণ অফিসার নিশাত ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম, এ হাসান, উপজেলা সমবায় অফিসার তানভির মাসুদুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, গুরুদাশ মন্ডল, অনুতাব সরকার, মোঃ ফারুক হােসেন, মাহমুদুল হাসান, মোঃ গফ্ফার হােসেন, মোঃ মহিবুল ইসলাম, শেখ ফরিদ হোসেন, মোঃ সোহেল হুসাইন, মোঃ মিরাজ হােসেন, স্থানীয় কৃষক মিজানুর রহমান লিটন, মুর্শিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ