খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করলেন এমপি লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ২০ মে ২০২৬


খুলনার ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। এরপর উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আছের আলী, বীর মুক্তিযোদ্ধা এফ এম নুরুন্নবী খোকা, প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, থুকড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মুফতি আব্দুল মালেক ও সজীব কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ মশিউর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান, এড. মনিমুর রহমান নয়ন, এফ এম রফিকুল ইসলাম। 
 

প্রিন্ট

আরও সংবাদ