খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘আমাকে জেলে দিতে চান! লড়াই ভুলিনি এখনও’

খবর বিনোদন |
০৩:২৫ পি.এম | ২০ মে ২০২৬


তারকাদের লাইফস্টাইল নিয়ে সাধারণের মধ্যে সব সময় আগ্রহ কাজ করে। আর তাদের পেছনে সব সময় ছায়ার মতো লেগে থাকেন বিনোদন ভুবনের ছবিশিকারিরা। মঙ্গলবার (১৯ মে) রাতে মুম্বাইয়ের এক হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের জন্য মহাবিরক্ত হয়ে তাদের সতর্ক করে রীতিমতো হুমকি দেন বলিউড ভাইজান সালমান খান।

সাম্প্রতিক সময়ে কারিশমা, গোবিন্দ ও রণবীর কাপুরের সঙ্গে অশোভন আচরণ করায় প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন তারা। মুম্বাইয়ের ওই হাসপাতালের বাইরে সালমান খানকে দেখেই হুমড়ি খেয়ে ছবি তুলতে থাকেন একদল পাপারাজ্জি। তাৎক্ষণিক নিজের ক্ষোভ উগড়ে দেন ‘টাইগার’ সালমান খান।

বলিউড সুপারস্টার সালমানের অভিযোগ, ব্যক্তিগত ও কঠিন পরিস্থিতিতে ‘কনটেন্ট’ হিসেবে তৈরি করে অর্থ উপার্জনের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তার মতে অত্যন্ত অমানবিক।

এরপর বুধবার ভোররাতে সামাজিকমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে সালমান খান লেখেন, ‘আমি বরাবরই সংবাদমাধ্যমের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাজকে সম্মান করেছি। সবসময় চেয়েছি তারা যেন নিজেদের কাজ শান্তিতে করতে পারেন।’ কিন্তু মানসিক সমস্যাসহ দুঃখ-কষ্টকে উপভোগ করে তা থেকে পাপারাজ্জিদের লাভের প্রবণতা তাকে ব্যথিত করেছে। সূত্র: আনন্দবাজার

অভিনেতা আরও লেখেন, ‘কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?’ পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই। কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে, দিতে পারেন।’

মঙ্গলবার রাতে হাসপাতালের বাইরের একটি ভাইরাল ভিডিওতে খুবই বিরক্ত অবস্থায় দেখা যায় সালমানকে। তিনি যে প্রচণ্ড রেগে আছেন, তা দেখেই বোঝা গেছে। পাপারাজ্জিদের দিকে তাকিয়ে বলিউড তারকা বলেন, ‘পাগল হয়ে গেছো নাকি?’

খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চীন সেনাবাহিনীর মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চীনের সেনার। বাস্তবের সেই ঘটনা পর্দায় তুলে আনবেন সালমান খান।

প্রিন্ট

আরও সংবাদ