খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপসায় কারিতাসের উদ্বুদ্ধকরণ সভা

রূপসা প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ২০ মে ২০২৬


রূপসায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল আয়োজিত মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য আশ্বাস প্রকল্প (ফেজ-২) এর আওতায় “চৎড়ারফব ঝবহংরঃরংধঃরড়হ ঝবংংরড়হ ঃড় চৎরাধঃব ধহফ চঁনষরপ ওহংঃরঃঁঃরড়হং” শীর্ষক সরকারি ও বেসরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে উদ্বুদ্ধকরণ সভা বুধবার সকালে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস।
সারভাইভারদের পুনঃএকত্রীকরণে কার্যকর সেবা প্রদানের লক্ষে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রকল্পের ডেপুটি ম্যানেজার (এম অ্যান্ড ডি) আসিফ মল্লিক শুভ। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) লিমন রায়। এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মিলন কান্তি সরকার, ইসলামী রিলিফ বাংলাদেশ রূপসার মোঃ জাকারিয়া, প্রকল্পের সোশ্যাল মোবিলাইজার লাভিনিয় মুক্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ