খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে সিএমসি সদস্যদের প্রশিক্ষণ

কয়রা প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২০ মে ২০২৬


কয়রায় ব্লু ইকোনোমিক এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফার্ম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
প্রশিক্ষণে বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলীয় বনাঞ্চল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায়  বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়েছে।সুন্দরবনসহ আশপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করতে হলে ইকোসিস্টেম পুনরুদ্ধারে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
কোডেকের প্রকল্প প্রজেক্ট ম্যানেজার  মোঃ সোহরাব হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক, ভিসিএফ সদস্য খগেন্দ্রনাথ মন্ডল, সাইফুল ইসলাম, রেবেকা খাতুন, রোজিনা খাতুন, ইয়ুথ সদস্য আশিকুজ্জামান, ইয়াছিন আলী প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ