খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৬ পি.এম | ২০ মে ২০২৬


সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্  কাউসার আজিজ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সানোয়ার হোসেন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোঃ রাজিবুল ইসলাম প্রমুখ। 
প্রধান অতিথি বলেন কোন দুর্ঘটনা ঘটলে খবর পেয়ে প্রথমেই ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। জীবনের মায়া ত্যাগ করে তারা ঝাঁপিয়ে পড়েন আগুন কিংবা কোন বড় দুর্ঘটনার মধ্যে। তারা মনে করেন নিজেদের জীবনকে উৎসর্গ করে দেশের মানুষ ও সম্পদকে রক্ষা করতে হবে। ফায়ার সার্ভিসের যোদ্ধাদের কোন ভাবে ছোট করে দেখার সুযোগ নাই। তারা মৃত্যু জেনেও উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। রাষ্ট্রের জান মাল নিরাপত্তার জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ