খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরণখোলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা

রামপাল প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ২০ মে ২০২৬


বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়নের শহীদ তিতুমীর একাডেমি স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করে শিশু ফোরাম। এতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু অধিকার বিষয়ে প্রশ্নোত্তরে অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করেন ঈশিতা জাহান তানহা, দ্বিতীয় স্থান অর্জন করেন সাবিহা এবং তৃতীয় স্থান লাভ করেন অন্যনা সিখী। অনুষ্ঠানে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক তাইজুল ইসলাম জুয়েল, স্পন্সরশীপের নাজমুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ