খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাউখালীতে ভিজিএফ’র চাল পেল ১০ হাজার ২২০ পরিবার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ২০ মে ২০২৬


আসন্ন পবিত্র পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে ১০ হাজার ২২০ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মানবিক সাহায্য কর্মসূচির আওতায় বুধবার সকালে কাউখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়দের হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী খান, সচিব আশুতোষ বড়ালসহ ইউপি সদস্যরা।
প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের ১০হাজার ২২০টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে। এর মধ্য সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১৫৯৪, আমরাজুড়ি ইউনিয়নে ১২৪২, কাউখালী সদর ইউনিয়নে ৩৭৫৫, চিরাপাড়া পার সাতুরিয়া  ইউনিয়নে ১৯৫৮, শিয়ালকাঠি ইউনিয়নে ১৬৭১ কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হবে। 
 

প্রিন্ট

আরও সংবাদ