খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভিন্ন দাবিতে কেশবপুরে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি |
১২:০০ এ.এম | ২১ মে ২০২৬


কেশবপুরে এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের উপ-বৃত্তি, মিড-ডে মিল চালু ও শিক্ষক জাতীয়করণের দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা ওই মানববন্ধন করেন। মানববন্ধনে উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকরা অংশনেন। মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিউর রহমান, উপাধ্যক্ষ আব্দুল হাই, শিক্ষক আবুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা সকল এবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তি, মিড-ডে মিল চালু ও শিক্ষক জাতীয়করণের দাবি করেন। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে গিয়ে স্মারকলিপি দেন।

প্রিন্ট

আরও সংবাদ