খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাকোপে ভেটেরিনারি মেডিকেল টিমের ক্যাম্পেইন

দাকোপ প্রতিনিধি |
১২:০১ এ.এম | ২১ মে ২০২৬


দাকোপে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদ্যাপন উপলক্ষে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদানে ভেটেরিনারি মেডিকেল টিমের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 
জেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার চালনা পৌরসভার আরশাদ আলী এতিমখানার সামনে মাঠ প্রাঙ্গণে গবাদিপশুর হাট ও মেডিকেল টিমের কার্যক্রম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিফ ইপিডেমিওলজিন্ট অফিসার ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ডাঃ তরিকুল ইসলামসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

প্রিন্ট

আরও সংবাদ