খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাকোপে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি |
১২:০১ এ.এম | ২১ মে ২০২৬


দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে লাইডোবে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নমুলক কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কমিক রিলিফের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় উপজেলার লাউডোব পশুরধার এসডিএফ এর ট্রেনিং সেন্টারে অতিথি হিসেবে এ প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শয়ন তরফদার। প্রশিক্ষনে উপস্থিত থেকে সহযোগিতা করেন লিডার্সের প্রজেক্ট ম্যানেজার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, কমিউনিটি মোবিলাইজার শীলা মন্ডল, তানিয়া গাইন প্রমুখ। এ সময় প্রশিক্ষণ গ্রহণ করেন লাউডোব ও বানীশান্তা ইউনিয়নের স্বনির্ভর দলের সদস্যবৃন্দ। 
 

প্রিন্ট

আরও সংবাদ