খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুকৃবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ২১ মে ২০২৬


ভেটেরিনারি টিচিং হাসপাতাল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিংয়ে মোট ২৫২টি গৃহপালিত পশু-পাখি ও পোষা প্রাণীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়। এমন অনুষ্ঠান আয়োজনে খুশি প্রান্তিক পর্যায়ের মানুষরা। গতকাল বুধবার দিনব্যাপী চলে এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। দৌলতপুরস্থ দেয়ানায় খুকৃবি’র অস্থায়ী ক্যাম্পাস-১ এ এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। সেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এরপাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভিটেরিনারি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক পরিচালিত এই ক্যাম্পের পরিচালনায় ছিলেন পরিচালক (ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ সোলেমা আক্তার শান্তা।
এ সময়ে উক্ত ক্যাম্পেইনে ভেটারিনারি ইন্টার্নবৃন্দ এবং লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যান্ত সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ছাত্রছাত্রীদের চিকিৎসা বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণের সবধরনের গবাদি প্রাণীর সুচিকিৎসা প্রদান করে থাকে। উক্ত ক্যাম্পে ইনেগরু-ছাগল এর জন্য এফএমডি ও পিপিআর, কুকুর-বিড়ালের জন্য র‌্যাবিস ও ফ্লুভ্যাক্সিন এবং মুরগির জন্য রানিক্ষেত ভ্যাক্সিন প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ