খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ২১ মে ২০২৬


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আর্য্য ধর্মসভা নাটমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিজয় কুমার ঘোষ। 
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমর কুন্ডু, তুষার দোবে বাবলু, সুখময় বিশ্বাস, খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, রতন মিত্র, নিলয় মুখার্জী, খোকন কুমার দাস, প্রশান্ত হালদার, মুক্তি রায়, অভিমন্যু জয়, সমির সরকার, কমল কৃষ্ণ পাল ও অভিজিৎ সরকার রাহুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্বজিৎ দে সরকার, বীরেন্দ্র নাথ দত্ত, মাইকেল পাথুয়েল সরকার, গোপাল ঘোষ, শ্যামল কুমার ঘোষ, সিধু চক্রবর্ত্তী, বলরাম ঘোষ, সুকদেব ঘোষ, সুনীল দাস, তপন চক্রবর্ত্তী, এড. রামপদ পোদ্দার, এড. বিধান চন্দ্র ঘোষ, উত্তম গুপ্তা, অধ্যক্ষ নিহার কান্তি ফৌজদার, অলোক কুমার সাহা, দিলীপ চন্দ্র বিশ্বাস, ডাঃ সুদেব মন্ডল, শিউলী চক্রবর্ত্তী, শংকর কুমার সাহা, রবীন্দ্র নাথ সাহা, আদিত্য বড়–য়া, গোপাল চন্দ্র বণিক, রাজ কুমার হেলা, গোপাল চন্দ্র দে, প্রভাষ চন্দ্র বণিক, তুলসি রঞ্জন সাহা, মুকুল রায়, রতন দাস, বিশ্বজিৎ দাস, ইন্দ্রজিৎ রায়, চিন্ময় সাহা, মানষ কুমার রায়, বরুন দত্ত, রামকৃষ্ণ মোহন্ত, বিমল চন্দ্র ঘোষ, নিল কান্ত ঘোষ, অশোক শীল, শংকর সাহা, গৌর চন্দ্র দাস, রাজিব ঘোষ, নিলয় কুমার সাহা, তরুণ কান্তি রায়, মানিক শীল, খোকন চন্দ্র শীল, সনৎ নন্দী, সুভাষ চন্দ্র রায়, সুজল কুমার পাল, সমির চন্দ্র রায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী।
সভার শুরুতে আর্য্য ধর্মসভা মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা মহানগর ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অশোক সাহা, সাংগঠনিক সম্পাদক সাগর সাহার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ এবং এক মিনিট দাঁড়িয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। তাছাড়া অসুস্থ মহানগর শাখার কর্মকর্তা রঘুনাথ ঘোষ কালা, বিপুল পোদ্দার, মি. তুষার দোবে বাবলু, বিশ্বজিৎ সাহা, এড. রামপদ পোদ্দার তুষার সরকার, মহাদেব সাহা, কৃষ্ণপদ দে, ননী দাস, জগন্নাথ দত্তর সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ