খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুমুরিয়ার শোভনায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ২১ মে ২০২৬


‎ডুমুরিয়ায় শোভনা আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী শোভনা তরুণ সংঘ ফুটবল মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। 
আড়ম্বরপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসাঃ রাজিনা খানম। প্রধান অতিথির বক্তব্য দেন শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক গাজী আব্দুস সালাম, মনিরুল হক, প্রভাত কুমার সরকার, রবিউল ইসলাম, শরীফুল ইসলাম, সবুজ বরন, সমীর মল্লিক, সমরেশ রায়, সুমন জোয়ার্দার, ফারহানা খানম, তাহরিনা খাতুন, বিনীতা রায়, তন্দ্রাবতী মন্ডল, রেজাউল করিম, সুতপা দত্ত ও তারক চন্দ্র। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
 

প্রিন্ট

আরও সংবাদ