খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় চুকনগর গণহত্যা দিবস পালন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ২১ মে ২০২৬


যথাযোগ্য মর্যাদয় ২০ মে ’৭১ ‘চুকনগর গণহত্যা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহীদদের স্মরণে আলোচনা সভা, বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 
ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, আটলিযা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ মাহমুদ, অধ্যক্ষ অবঃ এবিএম শফিকুল ইসলাম, শেখ আবুল কালাম মহিউদ্দিন, বিএনপি নেতা শাহাদাত হোসেন হালদার,সরদার দৌলত হোসেন, শহিদুজ্জামান শহিদ, শেখ সেলিম আক্তার স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সরদার বিল্লাল হোসেন, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, কবি ইব্রাহিম রেজা, সংগীত শিক্ষক মোঃ কামরুজ্জামান  প্রমুখ। আলোচনা পূর্বে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং সকল শহিদদের স্বরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। শেষে দেশত্ববোধক সংগীত পরিবেশনের মধ্যে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ