খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভ্যাকসিন বাইরে থেকে কেনার অভিযোগ, তত্ত¡াবধায়ককে ধমকালেন

খুলনা সদর হাসপাতালে তরকারি মুখে দিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
০১:৪০ এ.এম | ২১ মে ২০২৬


খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন পরিদর্শনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতাল তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজীকে ধমক দেন এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
এদিকে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তিনি তা ফেলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?’
এ সময় হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য ভালো মানের খাবার সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন।
পরিদর্শনের পুরো সময় জুড়ে হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।
এদিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের এন্টিরেবিস ভ্যাকসিন বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হওয়ার ঘটনা সরেজমিনে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজীকে ধমক দেন। একই সঙ্গে রোগীদের জন্য নিম্নমানের খাবার পরিবেশন নিয়েও অসন্তোষ জানান তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের এন্টিরেবিস ভ্যাকসিন কর্নারে গেলে ভুক্তভোগী রোগী ও স্বজনরা মন্ত্রীকে ঘিরে ধরেন। তারা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রী তত্ত¡াবধায়কের কাছে জানতে চান কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জবাবে তত্ত¡াবধায়ক জানান, সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সংগ্রহের জন্য তত্ত¡াবধায়কের পক্ষ থেকে প্রয়োজনীয় কোনো যোগাযোগ করা হয়নি। এতে আরও ক্ষুব্ধ হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সাংবাদিকদের জানান তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ‘হাসপাতালে এত রোগী যে কিছু অনিয়ম থাকবে। তবে কিছু অনিয়ম মানার মতো নয়, কিছু অনিয়ম হয়তো ক্ষমাযোগ্য। জনগণের স্বার্থে যতটুকু এ্যাকশন নেওয়া যায়, ততটুকু এ্যাকশনে যাব। এখানে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিনের কথা আপনারা শুনেছেন, এ রকম হওয়ার কথা ছিল না। এটা আরেকটু খতিয়ে দেখব। তবে ওয়ার্ড পরিদর্শনের সময় রোগীরা কিন্তু সেবা ভালো পান বলেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার সিভিল সার্জন মোছাঃ মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

প্রিন্ট

আরও সংবাদ