খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের হাসপাতালগুলো অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ২১ মে ২০২৬


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওটির পাশে স্টোর রুম থেকে ছড়িয়ে পড়া অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও নার্স, স্বাস্থ্যকর্মী সহ ৫ জনবল আহত হয়, গতকাল বুধবার। এছাড়া ভয়ে প্রান বাঁচাতে তড়িঘড়ি করে বের হওয়ার সময় একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় বিএমএ খুলনা শাখার পক্ষ থেকে দুঃখ, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ এবং ঘটনার সঠিক তদন্ত করে অগ্নিকান্ডের কারন উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। এছাড়া সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার এবং অগ্নি নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। 
বিবৃতিদাতারা অগ্নিকান্ডের সময় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভবন থেকে নিরাপদে বের হওয়ার কোন আপদকালীন ব্যবস্থা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার এবং অগ্নিকান্ডের সময় নিরাপদে বের হওয়ার জন্য হাসপাতাল ভবনগুলোতে আপদকালীন ব্যবস্থা রাখার দাবি জানান। এছাড়া বিবৃতিতে এই অগ্নিকান্ডের ঘটনার দ্রুত সঠিক তদন্ত ও আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।  
উল্লেখিত ঘটনায় দুঃখ, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। 
 

প্রিন্ট

আরও সংবাদ