খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোক্তার অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা

ভেজাল প্রতিরোধ নিশ্চিত করতে বাজার তদারকি বাড়ানোর আহবান

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ২১ মে ২০২৬


ভেজাল প্রতিরোধ নিশ্চিত করতে বাজার তদারকি বাড়ানো এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার আইন ও শাস্তির বিধান সম্বলিত বিলবোর্ড স্থাপনে মতামত ব্যক্ত করেন আলোচকরা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সচেতন বাড়াতে গুরুত্বারোপ করেন বক্তারা।
গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ‘অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি বিষয়ক’ অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তারা আরও বলেন, অপরাধের শাস্তি সম্পর্কে সবাই অবহিত নয়, এবং অভিযোগ কিভাবে করতে হবে তা-ও সাধারণ মানুষ জানেনা তাই ভোক্তা সংরক্ষণ আইনের ব্যাপক প্রচার প্রয়োজন। একজন ব্যবসায়ী অভিযেগ করেন যে, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা জিরায় ক্যারোসিড নামে এব ধরনের বীজ ভেজাল দেয় যার দাম জিরার দামের অর্ধেকের চেয়েও কম। এই বীজ দক্ষিণ আফ্রিকা থেকে আমদানী হচ্ছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলিকে এবিষয়ে দৃষ্টি দিতে হবে। একজন ফল ব্যবসায়ী বলেন, দেশের ৭০ শতাংশ ফল বিদেশ থেকে আমদানী করা হয়, যদি ফলের আমদানী শুল্ক কমানো যায় তবে দেশের বাজারে ফল আর একটু শস্তায় বিক্রি হতে পারে। 
ব্যবসায়ীরা বলেন, প্রায় সকল পণ্যই পাইকারী বাজারের দামের সাথে খুচরো বাজারের দামের পার্থক্য অনেক বেশি যার মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে, অবশ্যই দুই বাজারের দামের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে আর তা সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলিকেই করতে হবে অন্যথায় ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোঃ মাসুম আরেফিন। স্বাগত বক্তৃতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা উপ-পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএ নিউ মার্কেটের সহ-সভাপতি অমিরুল ইসলাম, খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতীর সাধারণ সম্পাদক গোপাল কুন্ডু, নেতা সোহাগ দেওয়ান, ব্যবসায়ী মাহাবুব হাসান, ব্যবসায়ী আমজাদ হোসেন, কঞ্জ্যুমারস এ্যাসোসিয়েশন খুলনা জেলার সদস্য সাইদুর রহমান, শামিম আশরাফ শেলী, ডাঃ এস কে সাহা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।      

প্রিন্ট

আরও সংবাদ