খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাবুল লস্কর রূপসা ইউসিসিএ লিমিটেড’র চেয়ারম্যান নির্বাচিত

রূপসা প্রতিনিধি |
০২:১৪ এ.এম | ২১ মে ২০২৬


রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে হাসিবুর রহমান বাবুল  লস্কর ৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ শাহজাহান ফকির পেয়েছেন ২৭ ভোট। গতকাল বুধবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ধীমান কুমার দাস। ৯৬ জন ভোটারের মধ্যে ৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ তাইজুল ইসলাম। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাসুদেব কর্মকার, শ্যামল কুমার পাল এবং ধীমান চন্দ্র মালাকার। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তেরখাদা সমবায় অফিসার মোঃ মনজুরুল কবীর। সদস্য হিসেবে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ ও রূপসা ইউসিসিএ লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম।
নির্বাচন পরবর্তী বিকেল ৪টায় বিআরডিবি কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সরকারি পল্লী ইউনিয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার বিশ্বাস, জেলা বিএনপি’র সদস্য,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, স ম হাসিবুর রহমান, যুবদল নেতা মুন্না সরদার, খায়রুল আলম খোকন, প্রাণ গোপাল বিশ্বাস প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ