খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ২১ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্যদিয়ে দিনাতিপাত করেন। সংকটকালীন সময়ে যে কোন সহায়তা তাদের জন্য বড় অবলম্বন। গতকাল বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ’ প্রকল্পের আওতায় ফ্যামিলি প্লানিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)-খুলনা শাখার উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়।
সংস্থাটি দীর্ঘদিন থেকে এমন মহতী কাজ পরিচালনা করায় কেসিসি প্রশাসক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচি আরো স¤প্রসারণের আহŸান জানান। এফপিএবি খুলনার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এড. অচিন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এড. তসলিমা খাতুন ছন্দা, সংস্থার মেডিকেল অফিসার ডাঃ তারানা তাবাচ্ছুম, জেলা কর্মকর্তা সীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ