খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেএমপি কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে ভারতীয় সহকারী হাইকমিশনার

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ২১ মে ২০২৬


খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন খুলনাসস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার পবন কুমার। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে কেএমপি’র কমিশনারের কার্যালয়ে সাক্ষাৎকালে উভয়পক্ষ পরস্পরকে ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। 
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিণা এবং খুলনায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার বিষয়ে উভয়ে আলোচনা  করেন।
এ সময় ভারতীয় দূতাবাসের কর্মকর্তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন পুলিশ কমিশনার। 
সাক্ষাৎকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ