খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তালায় ভ্রাম্যমাণ আদালতে স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৭ এ.এম | ২১ মে ২০২৬


সাতক্ষীরার তালা উপজেলার দেওয়ানীপাড়া এলাকার চিহ্নিত মাদকসেবক ও মাদক ব্যবসায়ী দিদার মোড়লসহ তিনজনকে হিরোইন সেবনকালে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে পাটকেলঘাটা ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
আটক দিদার মোড়ল তালা উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের ছেলে। তিনি তালা বিদে সরকারি স্কুলের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। এ সময় তার সাথে আটক অন্যরা হলেন পাটকেলঘাটা এলাকার রেজ্জত খাঁর ছেলে রইস খাঁ এবং আবুল কালামের ছেলে রাজু শেখ। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরোইন সেবনরত অবস্থায় বুধবার দুপুরে পাটকেলঘাটা ব্রিজের নিচে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে দুই মাসের বিনাশশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ