খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহের শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:১৮ এ.এম | ২১ মে ২০২৬


ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার পর একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বাখরবাহ গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক একটি মেছোবাঘ তার সামনে চলে আসে। জোরালো সংঘর্ষে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এই সময় মেছোবাঘটিও আঘাত পেয়ে মাটিতে পড়ে গোঙাতে থাকে। হিংস্র প্রাণী ভেবে এবং পুনরায় আক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে সেটিকে পিটিয়ে মেরে ফেলে। অনেকেই ধারণা করছেন আশপাশের ঝোপ-ঝাঁড় কমে যাওয়া ও খাদ্য সংকটের কারণে মেছোবাঘটি লোকালয়ে চলে আসে।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, হঠাৎ শব্দ শুনে আমরা দৌড়ে এসে দেখি মোটরসাইকেল চালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর পাশে বড় মেছোবাঘটি আহত মোটরসাইকেল চালকের দিকে হিংস্র হয়ে এগিয়ে আসছে। ভয়ে সবাই মিলে লাঠি দিয়ে বাঘটিকে মেরে ফেলে।’ 
শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, মুঠোফোনে ঘটনাটি জানতে পেরেছি। গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে, যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহŸান জানান তিনি। 
প্রাণ, পরিবেশ, প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন, মেছোবাঘ মূলত নিশাচর প্রাণী এবং এরা সাধারণত মানুষকে এড়িয়ে চলে। আমাদের অবিবেচকের মতো বন-জঙ্গল কেটে ফেলা এবং প্রাকৃতির জলাশয় ভরাট করার কারণে এই প্রাণীদের আবাসস্থল ও খাদ্যশৃঙ্খল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তীব্র খাদ্যসংকটের কারণেই এরা লোকালয়ে চলে আসছে। একটি আহত বন্যপ্রাণীকে পিটিয়ে মারা কোনো সমাধান নয়, বরং এটি আমাদের স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।সা¤প্রতিক সময়ে শৈলকুপার বিভিন্ন এলাকায় প্রায়ই মেছোবাঘের দেখা মিলছে। ঝোপ-ঝাঁড় ও প্রাকৃতিক আবাসন কমে যাওয়ায় খাবারের সন্ধানে এই প্রাণিগুলো লোকালয়ে চলে আসছে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ