খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ঠিকাদারের ওপর গুলির ঘটনায় গ্রেফতার দু’জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:২০ এ.এম | ২১ মে ২০২৬


খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সাবেক সহ-সভাপতি শেখ হারুনুর রশিদের ওপর গুলির ঘটনায় গ্রেফতার দু’জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরের পর তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তাদের দু’জনকে সমিতির কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। ঠিকাদারের ওপর গুলির ঘটনায় মঙ্গলবার রাতে ভাগ্নে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির বর্তমান আহবায়ক এস এম আজিজুর রহমান স্বপন ও সদস্য তাকিবুর রহমান। বাকি আসামিরা পলাতক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা জানান, মঙ্গলবার রাতে আহত ঠিকাদার হারুনুর রশিদের ভাগ্নে আনিসুজ্জামান আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বাদী মামলায় উল্লেখ করেন, আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তার মামার ওপর গুলি চালায়। 
মঙ্গলবার সন্ধ্যায় খাদ্য পরিবহন (সড়ক পথ) বর্তমান কমিটির আহবায়ক এস এম আজিজুর রহমান স্বপন ও সদস্য তাকিবুর রহমানকে ঘটনাটি জানতে হেফাজতে নেয় পুলিশ। রাতে আহতের ভাগ্নে মামলা করলে তাদের দু’জনকে গ্রেফতার দেখানো হয়। বুধবার দুপুরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাদের রিমান্ডে নেওয়া হবে। অস্ত্রধারীকে ছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সব কিছু পরিষ্কার হবে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতিতে সভা দুপুরের দিকে আলোচনা সভা চলছিল। এ সময় একটি গ্র“প সমিতি দখলের উদ্দেশ্যে খানজাহান আলী রোডস্থ আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অবস্থিত সমিতিতে প্রবেশ করে অপর গ্র“পের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে সমিতির সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ গুলিবিদ্ধ হয়।

প্রিন্ট

আরও সংবাদ